সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কিশোগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০ পিছ ইয়াবা ও তিনশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার দিগাম্বর্দী বাজার ও চরপাড়াতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মধ্য পুটিয়া গ্রামের মো. সাবেদ আলীর ছেলে মো. মনির হোসেন (৩২) ও একই উপজেলার চরফরাদী ইউনিয়নের চরপাড়াতলা গ্রামের শহীদুল্লাহর ছেলে মো. নুরুল ইসলাম (৩২)। এ ঘটনায় পাকুন্দিয়া থানা পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের দিগাম্বর্দী বাজারে অভিযান চালিয়ে দুলালের মুদি দোকানের সামনে থেকে ৫০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি মো. মনির হোসেনকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। অপর দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের চরপাড়াতলা গ্রামের ইউনুছ মিয়ার বাড়ির দক্ষিণ পাশ থেকে তিনশ গ্রাম গাঁজাসহ মো. নূরুল ইসলামকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বলেন, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। তাদের আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com