বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

মৌলভীবাজারে ট্রেন আটকে চা-শ্রমিকদের বিক্ষোভ

সালাহ উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে ট্রেন আটকে চা-শ্রমিকদের বিক্ষোভ
দৈনিক মজুরি ৩০০ টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনকারী চা-শ্রমিকরা ঢাকা ও সিলেটের মধ্যে চলাচলকারী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরের রেলগেট এলাকায় প্রায় হাজার খানেক শ্রমিক চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি আটকে দেন।
৫টা ২০ মিনিটে অর্থাৎ ১ ঘন্টা ২০ মিনিট পর ট্রেনটি ছেড়ে দেয় আন্দোলন কারীরা। এই তথ্য নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মইন উদ্দিন। তবে ১ঘন্টার অধিক সময় যাত্রীরা গরমে বিড়ম্বনায় পড়লে ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেনি ঢাকা-বিয়ানীবাজার আঞ্চলিক সড়কও অবরোধ করেছেন। মৌলভীবাজার-রাজনগর সড়কও শ্রমিকরা অবরোধ করে রেখেছেন।
কালিটি চা-বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক উত্তম গোয়ালা বলেন, ৭টি চা-বাগানের শ্রমিকরা তাদের সঙ্গে বিক্ষোভে আছেন। আজ ১১তম দিনের মতো মৌলভীবাজারের অধিকাংশ চা বাগানের শ্রমিকরা কাজে নামেন নি। সর্বশেষ সিদ্ধান্ত ১২০ টাকা মজুরিতে কাজে ফেরার সিদ্ধান্ত মেনে নেয়নি সাধারণ চা- শ্রমিকরা। সকাল থেকেই মৌলভীবাজারের বালিশিরা, মনু, ধলাই জুড়ি, লংলার অধিকাংশ বাগানে চা শ্রমিকরা কাজে নামেন নি। সকাল থেকে বিভিন্ন চা বাগান ঘুরে দেখা যায় শ্রমিকরা জড়ো হয়ে মিটিং মিছিল অব্যাহত রেখেছে।
.
এসময় তারা জানান, প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধুকা দেওয়া হচ্ছে। আমরা এ সিদ্ধান্ত মানিনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com