বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

একটি ব্রীজের দাবি হোসেনপুর চরের হাজারো মানুষের

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে
একটি ব্রীজের দাবি হোসেনপুর চরের হাজারো মানুষের
কিশোরগঞ্জের হোসেনপুরের সিদলা ইউনিয়নের অনুকূলে সাহেবের চর গ্রামের পশ্চিম  দিগন্তে ব্রম্মপুত্র পাড়ের সাহেবেরচর হাজীবাড়ী প্রান্তে ছোট্ট একটা ব্রীজের কারনে কঠিন ভুগান্তিতে পড়েছে হাজারো কৃষক।
বৃহস্পতিবার ২৫ (আগস্ট) জানা যায়, সাহেবেরচর গ্রাম সুজলা সুফলা অনিন্দ্য সুন্দরে আবৃত থাকলেও বিচ্ছিন্ন কিছু সমস্যা বৃহত্তর আকারে রুপ নিয়েছে। গ্রামের পশ্চিম পাশে ব্রম্মপুত্র নদ সংলগ্ন প্রায় ৫০০ শত একর আবাদি জমি যাতে চাষাবাদ কারী সাহেবের চর গ্রামের কৃষককূল।
কিন্তু ব্রম্মপুত্রের একটা শাখা নদী কিম্বা কাল প্রাচীনতম। যেটি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ব্রম্মপুত্র থেকে বের হয়ে গতিপথ কিশোরগঞ্জের হোসেনপুরের জিনারী ইউনিয়নের চরহাজীপুর, চরকাটিহারী। সিদলা ইউনিয়নের  সাহেবেরচর গ্রামের পাশ দিয়ে আবার ব্রম্মপুত্রে সংযোগ হয়েছে। বছরের পর বছর খালটি মৃত অবস্থায় থাকলেও পুনঃ খননের কারণে প্রায় সারা বছর জলাবস্তায় থাকে। এতে করে সাহেবের চর গ্রামের কৃষকদের প্রায় ৫০০ একর জমির মাঠে যাওয়া আসায় গভীর বিপাকের সৃষ্টি হয়েছে। গরু ছাগল নিয়ে, মাঠে যেতে বারবার জলে ভিজে বহু কষ্ট করতে হচ্ছে। ফসল নিয়ে ঘরে ফিরতে পড়তে হচ্ছে চরম বিপাকে। পারাপারের কষ্টের কারনে জমিতে কাজ করার জন্য কাজের লোক খুঁজে পাওয়া যায় না এমনটি জানান এলাকাবাসী।
জামাল মিয়া, জামরুল ইসলাম, হক মিয়া, আব্দুস সাত্তারসহ অনেকেই জানান, ব্রম্মপুত্র নদের বামতীরের প্রতিরক্ষা বাঁধের কাজ করার সময় এক নং প্যাকেজের কাজের সুবিধার্থে কতৃপক্ষ ব্লক দিয়ে একটা অস্থায়ী ব্রীজ নির্মাণ করেছিল, তখন বাঁধের কাজ চলাকালীন সময়টা পারাপারে একটু সুবিধা ছিল। পানি উন্নয়ন বোর্ডের কাজ শেষ তারা তাদের ব্লক উঠিয়ে নিয়েছে।
স্থানীয় আফাজ উদ্দিন, নুরুল আমিন, খাইরুল ইসলাম জসিমউদ্দিন দোকানদারসহ এলাকাবাসী  ছোট্ট একটা ব্রীজ নির্মাণ করে দেওয়ার আকুল আবেদন জানান সংশ্লিষ্টদের।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হাজার হাজার পথচারীর মুখ্যম মেঠোপথ ব্রম্মপুত্র পাড় ঘেঁষে। ময়মনসিংহের গফরগাঁও বর্তমানে পাগলা থানার হালিমাবাদ বাজার থেকে খেয়া পার হয়ে, নদের পাড় হয়ে হেঁটে আসে কয়েক অঞ্চলের মানুষ। এখন খালে সারা বছর পানি থাকার কারনে হাজার হাজার মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। তাই দ্রুত একটা ছোট ব্রীজ প্রয়োজন বলে জানান তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com