বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

নওগাঁর বদলগাছীতে বেড়েছে কিশোর গ্যাং

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছীতে বেড়েছে কিশোর গ্যাং

কিশোর বয়সে পড়াশুনা আর খেলাধুলা করে সময় কাটানোর কথা। কিন্তু এ বয়সে নিজের আধিপত্য বিস্তার ও শক্তি জানান দিতে স্কুল ফাঁকি দিয়ে দলবল নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে। বড়দের বা শিক্ষকদের সম্মান না দিয়ে উল্টো কটু কথা বলতেও দ্বিধা করছে না তারা। এমনকি দেখে নেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি নওগাঁর বদলগাছী উপজেলায় স্কুল ও কলেজ পড়–য়া ছাত্রদের কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে। এ ঘটনার জন্য অভিভাবকদের চরম উদাসিনতাকে দায়ী করা হচ্ছে। ছোট অপরাধ থেকে বড় অপরাধের জন্ম হয়। যদি এখনই নিয়ন্ত্রন করা না হয় তাহলে ভবিষ্যতে ভয়াবহ আকার ধারণ করবে। বাড়বে অপরাধ প্রবনতা।

জানা গেছে, গত ১০ আগষ্ট বেলা ১১টার দিকে বদলগাছী পাইলট সরকারি মডেল হাইস্কুলের মাহির তাজ নামে এক ছাত্রের নেতৃত্বে ১০-১২ জন কিশোর উপজেলা সদরের ছোট যমুনা নদীর তীরে মাইলস্টোন হাইস্কুলে প্রবেশ করে। এসময় তারা স্কুলের প্রধান শিক্ষক আবু জর গিফারীকে চাপ দেয় তার স্কুলের রুহুল আমিন নামে এক ছাত্রকে বের করে দিতে। বিষয়টি ভিন্নদিকে প্রবাহিত হচ্ছে দেখে তিনি থানায় সংবাদ দেন এবং স্কুলের মুলগেট বন্ধ করে দেন। এসময় মাহির তাজ এর বাবাকে ফোন দিলে স্কুলে ছুটে যান। ভুল বুঝাবুঝি হয়েছে মর্মে তার ছেলেসহ অন্যদের সেখান থেকে নিয়ে যান।

কিশোর গ্যাংয়ের অধিকাংশ ছাত্রই পাইলট সরকারি মডেল হাইস্কুলের। এছাড়া কিছু কলেজের ছাত্রও অন্য স্কুলের ছাত্রও আছে। তারা স্কুল ফাঁকি দিয়ে উপজেলা সদরের হাটখোলা বাজারে টিনশেডের নিচে (পাইলট স্কুলের সামনে), ছোট যমুনা নদীর তীরে মন্দিরের নিচে ও নতুন হাটসহ কয়েকটা স্থানে আড্ডা দেয়। স্কুল টিফিনের সময় ছাত্রীদের বিভিন্ন ভাবে কটুকথা বলে এসব কিশোর গ্যাং। তারা তাদের ক্ষমতা জানান দিতে দলবদ্ধ ভাবে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। বেশ কয়েক বার ছোট যমুনা নদীর তীরে মন্দিরের নিচে মারপিটের ঘটনাও ঘটেছে। এমনকি কয়েকজনের কাছ থেকে টাকা-পয়সা কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে। বেপারোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। এতে করে আতঙ্ক বিরাজ করছে। কখন কাকে কি বলে অপমান করবে ভয়ে অনেকে তাদের ধারে পাশেও যায় না।

গত ১১ আগষ্ট পাইলট সরকারি মডেল হাইস্কুলের সকল শিক্ষকরা মিলে আট জন কিশোর গ্যাংকে আটক করে স্কুলে নিয়ে যায়। পরে অভিভাবকদের ডেকে নিয়ে মুচলেখা দিয়ে ছেড়ে নিয়ে যায়। সামাজিক অবক্ষয় স্কুল বন্ধ ও অভিভাবকদের উদাসিনতা। উপজেলা সদরের কয়েকটি স্থানে ও দোকানের সামনে স্কুল ছাত্রীদের ইভটিজিং এর মতো ঘটনা ঘটছে। সচেতনরা মনে করছেন- সমাজ ব্যবস্থা ধীরে ধীরে লোপ পাওয়ায় সামাজিক বন্ধন, আচার-আচরণে পরিবর্তন, অভিভাবকদের উদাসিনতায় অবক্ষয়ের অন্যতম কারণ।

নাম প্রকাশের অনিচ্ছুক মাইলস্টোন হাইস্কুলের এক শিক্ষক বলেন, গত কয়েকদিন আগে স্কুল ছুটি শেষে বিকেল ৪টার দিকে বাসার দিকে যাচ্ছি। মাষ্টার পাড়া মন্দিরের রাস্তার তিন মাথায় আমাকে দেখে কিশোর গ্যাং এর এক ছেলে বলে আমাকে তারা পিটাবে। এ কথা শুনেও না শুনার ভান করে চলে যায়।

মাইলস্টোন হাইস্কুল এর প্রধান শিক্ষক আবু জর গিফারী বলেন, স্কুল চলাচালিন সময় যদি শিক্ষার্থীর কোন ধরণের অঘটন ঘটে তার দায়ভার আমার ওপর চাপবে। নিরাপত্তার কথা ভেবে থানা পুলিশকে অবগত করা হলে তারা স্কুলে আসেন। তবে তার আগে অভিভাবকরা এসে নিয়ে যায় এবং অনেকে তাদের ভুল বুঝতে পারে। তবে যে ভাবে কিশোর গ্যাংয়ের তৎপরতা বাড়ছে তা এখনই নিয়ন্ত্রন করা জরুরী হয়ে পড়েছে।

বদলগাছী পাইলট সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সুরেশ সিংহ বলেন, করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় এমনটা হয়েছে বলে মনে হচ্ছে। এছাড়া অভিভাবকদের কিছুটা উদাসিনতা রয়েছে। বর্তমানে শিক্ষকরাও ছাত্রদের শাষণ করতে ভয় পায়। কয়েকদিন আগেও স্কুলের সকল শিক্ষক মিলে কয়েকজনকে ধরে নিয়ে স্কুলে আসা হয়। পরে স্কুলে থানা পুলিশের উপস্থিতিতে অভিভাবকরা মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়। এ স্কুলের কয়েকজন ছাত্ররাও জড়িত। আমরা এ বিষয় নিয়ে বিরক্ত। এ বিষয়টি নিয়ে দ্রুত প্রশাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, এ বিষয়ে অভিভাবকদের সজাগ হতে হবে। সচেতনতার জন্য অভিভাবক সমাবেশ করা হচ্ছে। আমরা তৎপর আছি এবং পুলিশি টহল বাড়ানো হয়েছে।

বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন, উপজেলায় টিনএজ (উঠতি বয়সি) বেশ কিছু ছেলেদের অসঙ্গতি দেখা দিয়েছে। আগামী আইনশৃঙ্খলা মিটিংয়ে এসব বিষয় নিয়ে আলোচনা হবে। তাদের সচেতনতার জন্য পুলিশ প্রশাসন এবং অভিভবাকদের সমন্বয়ে বেশ কিছু কমিটি গঠন করে দেওয়া হবে। তারা যেন কোন অপরাধের সঙ্গে যুক্ত হতে না পারে জন্য স্কাউটিং, বির্তক প্রতিযোগীতা, পড়াশুনা এবং খেলাধুলায় ব্যস্ত রাখার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।

কিশোর গ্যাং গড়ে ওঠার কারণ হিসেবে নওগাঁ সাহিত্য পরিষদ এর সভাপতি হাবিব রতন বলেন,প্রত্যেকেটি শিশু-কিশোরকে ক্লাসের পড়ার পাশাপাশি শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিতে উৎসাহিত করতে হবে। আর তারা শ্রেনী কক্ষে উপস্থিত থাকছে কিনা লক্ষ্য রাখতে হবে। এছাড়া সন্ধ্যার পর বাসা বা বাড়ির বাহিরে থাকাটাই প্রধান সমস্যা। শ্রেনীকক্ষে উপস্থিত বাড়াতে হবে এবং সন্ধ্যার পর বাসার বাহিরে থাকা যাবে না। শিক্ষক এবং অভিভাবকদের এ বিষয়টা দেখতে হবে। এটা করা গেলে কিশোর গ্যাং নিয়ন্ত্রন করা সম্ভব হবে। এছাড়া এই কিশোরদের অবৈধ ভাবে কেউ অর্থের জোগান এবং বড় ভাই হিসেবে তাদের কেউ উৎসাহ দিচ্ছে কিনা দেখতে হবে। মোট কথা অভিভাবকদের সক্রিয়তা বাড়াতে হবে।#

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com