বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

ষড়যন্ত্রকারীরা বসে নেই- পার্থ ত্রিপুরা জুয়েল

আল-মামুন, খাগড়ছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে
ষড়যন্ত্রকারীরা বসে নেই- পার্থ ত্রিপুরা জুয়েল

ষড়যন্ত্রকারীরা বসে নেই উল্লেখ করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল বলেছেন, উন্নয়নে বিশ্বাস করে বলেই বিএনপি-জামাত জোট সব সময় ষড়যন্ত্রে লিপ্ত। তারা এদেশকে নিয়ে বার বার গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে ধ্বংসাত্বক রাজনীতির খেলায় মেতেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে এদেশকে নিয়ে ষড়ষন্ত্রে শুরু হয়েছিলো বলেও তিনি উল্লেখ করে।

শনিবার (২৭ আগস্ট ২০২২) দুপুরে খাগড়াছড়ির আলুটিলা পার্কে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও সম্মেলন প্রস্তুতি কমিটি আয়োজিত শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে তিনি মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্ম সঠিক নেতৃত্বের জন্য সকলকে একসাথে নিয়ে সংগঠন পরিচালনাসহ কমিটি গঠনের সবার সহযোগিতায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এতে তিনি “মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মুছে দিতে বার বার ষড়যন্ত্র ও বিভ্রান্তী ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন। এছাড়াও আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারো ক্ষমতায় আনতে মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তিকে আরো ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। এর আগে শোকসভার শুরুতে জাতির পিতাসহ দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় ১ মিনিট নীরবতা পালন করে নেতাকর্মীরা।

শোক সভায় কমিটির সদস্য মো. ফারুক খানের সঞ্চালনায় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নরোত্তম দাশ বৈষ্ণব এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক উত্তম কুমার, অংপ্রু মারমা, আরিফুল ইসলাম, কামরুল হাসান, সংগঠনটির সাধারন সম্পাদক আব্দুস সালাম, দীঘিনালা সভাপতি এরশাদুল ইসলাম, সাধারন সম্পাদক মো.কামরুজ্জামান, পানছড়ি সভাপতি হারুনুর রশিদ প্রমূখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com