বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

পাকুন্দিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় খড়ের গাদায় আগুন ও কলাগাছ কর্তন

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় খড়ের গাদায় আগুন ও কলাগাছ কর্তন

মাদক সেবনে বাধা দেওয়ায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আবদুল আউয়াল নামের এক ব্যক্তির কলাগাছ কেটে ফেলা হয়েছে। এছাড়া একই গ্রামের আবদুল কাইয়ূম নামের এক ব্যক্তির খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মাদকসেবী ও কারবারিরা।

শনিবার (২৭ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার নারান্দী ইউনিয়নের মধ্য নারান্দী গ্রামে এ দুটি ঘটনা ঘটে। এ বিষয়ে আজ রবিবার দুপুরে ৬ জনের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মধ্য নারান্দী গ্রামের ভুক্তভোগী আবদুল আউয়াল। থানায় অভিযোগ দায়ের পর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই দিন বিকেলে ৫জনকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মধ্য নারান্দী গ্রামের জসিম উদ্দিনের ছেলে সেলিম (৩৮), আবদুল মান্নানের ছেলে রাজা (২৬), বোরহান উদ্দিনের ছেলে জীবন মিয়া (২৫), সুরুজ আলীর ছেলে আবদুল আউয়াল (২২) ও শরীফ মিয়ার ছেলে রিয়াদ মিয়া (২০)।

থানায় অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মধ্য নারান্দী গ্রামের জসিম উদ্দিনের ছেলে সেলিম, মান্নানের ছেলে রাজা ও রানা, আবুল হোসেনের ছেলে আনার, আবদুল আউয়ালের ছেলে শ্রাবন ও মাছুম মিয়ার ছেলে রাজু দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসা করে আসছিল। এলাকার আবদুল আউয়াল ও আবদুল কাইয়ূম মাদক সেবন ও ব্যবসায় বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সেলিমের নেতৃত্বে রাজা, রানা, আনার, শ্রাবন ও রাজুসহ ১০/১২জন মাদক কারবারি শনিবার দিবাগত রাতের কোন এক সময় আবদুল আউয়ালের ৪০/৫০টি গলাগাছ কেটে ফেলে। এছাড়া একই সময় আবদুল কাইয়ূমের একটি খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর এ ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com