রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় সাহিত্য সম্মেলন ও ঈশাখা পদক অনুষ্ঠান

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় সাহিত্য সম্মেলন ও ঈশাখা পদক অনুষ্ঠান

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত সাহিত্য সম্মেলন ও ঈশাখা পদক বিতরণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে পাকুন্দিয়া সাহিত্য সংসদের আয়োজনে ও পাকুন্দিয়া রিপোর্টাস ক্লাবের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাহিত্য সংসদের উপদেষ্টা ও পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। প্রধান আলোচনা হিসেবে উপিস্থত ছিলেন, ঢাকা কাব্যকথা সাহিত্য পরিষদের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক পুঁথিসম্রাট জালাল খান ইউসুফী।

পাকুন্দিয়া সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ওয়াজেদ নবীর সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আফসার আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ মো. বোরহান উদ্দিন, কবি ও নাট্যকার আলী আক্কাস রেনু, শিক্ষাবিদ ও গবেষক কামাল উদ্দিন ভূঁইয়া, ঢাকার কাব্য কথা সাহিত্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডা. আতিয়ার রহমান, কবি, নাট্যকার ও অভিনেতা ফারুক প্রধান, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার, কবি ছড়াকার ও শিক্ষাবিদ সামিউল হক মোল্লা প্রমুখ।

এ সময় সাহিত্য পরিষদে বিভিন্ন ক্যাটাগরীতে ৮জনকে ঈশাখাঁ পদক প্রদান করেন। পদকপ্রাপ্তরা হলেন, উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর এ আলম খান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আহমদ ফারুক খোকন, পাকুন্দিয়া রিপোটার্স ক্লাবের সভাপতি মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, কবি ও নাট্যকার মস্তোফা জামাল জানী, কবি ও বহুমাত্রিক লেখক আসিফ খন্দকার, কবি ও ছড়াকার শাহ আলম বিল্লাল, আশার আলোর ব্যবস্থাপনা পরিচালক হাকীম রফিকুল ইসলাম।

এছাড়াও কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০জন শিক্ষার্থীদের হাতে পুরষ্কার বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com