সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় তিনটি খাবারের হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় তিনটি খাবারের হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খোলা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রেখে পরিবেশন করার দায়ে তিনটি খাবারের হোটেল কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার অভিযান চালিয়ে এ জরিমানা করেন। দন্ডপ্রাপ্ত হোটেল গুলো হলো পাকুন্দিয়া সদর বাজারের অবকাশ হোটেলকে ১০ হাজার টাকা, তৃপ্তি হোটেলকে ১০ হাজার টাকা ও জুয়েলের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান্য আদালত সূত্রে জানা যায়, বাইরে চাকচিক্য সাজিয়ে ভেতরে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার পরিবেশন করা হয়। এমন খবরে সোমবার বিকেল ৪টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত এ সময় খোলা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার দায়ে অবকাশ হোটেল, তৃপ্তি হোটেল ও জুয়েলের হোটেল কর্তৃপক্ষের প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের নাজির মো. শাহ আলম ও পাকুন্দিয়া থানার এসআই আমিনুর রহমানসহ একদল পুলিশ।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তার বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় এ তিনটি হোটেল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com