শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৪ বার পড়া হয়েছে
ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছেন ১৫ জন। তার মধ্য গুরুতর আহত হয়েছেন পুলিশের এসআই বাপ্পি ও শুকুর মিয়া নামের এক যুবক। পুলিশ ১৫ রাউন্ড রাবার গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে পৌর শহরের  ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় বুধবার বিকালে যুবকরা ফুটবল খেলার আয়োজন করে। খেলার সময় হেলিম মিয়ার ছেলে রুহানের সঙ্গে প্রতিপক্ষরা তুচ্ছ ঘটনায় তর্ক করে। এ সময় উভয়পক্ষের মধ্য হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাত সাড়ে ৮টায় খালেক মিয়ার বাড়ির লোকজন হেলিমের বাড়িতে আক্রমণ করে। এ সময় দুইপক্ষের মধ্য সংঘর্ষ বাধে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর ইট-পাটকেল মারতে থাকে। এ সময় পুলিশ প্রাণ বাঁচাতে ১৫ রাউন্ড গুলি ছুড়ে। গুরুতর আহত শুকুর মিয়াকে ভৈরব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. কায়সার আহমেদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের ওপর আক্রমণ চালালে ১৫ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com