বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

জাল সনদ ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে
জাল সনদ ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে জাল সনদ ও তা তৈরির সরঞ্জামাদিসহ মো. আল আমিন (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। সোমবার ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২টি জাল সার্টিফিকেট, ৪ পিস জাল সার্টিফিকেট তৈরির বিশেষ ধরনের ব্লাংক কাগজ, ২টি জাল জন্ম সনদ, ১টি সিপিউ, ১টি কীবোর্ড, ১টি প্রিন্টার, ১টি মনিটর, ১টি মাউসসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার আল আমিনের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র‌্যাব জানিয়েছে, আল আমিন বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করছিলেন। তিনি টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালাচ্ছিলেন।

গ্রেপ্তার আল আমিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com