বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

তাড়াইলে সরকারি কর্মচারীদের দাবী আদায়ে কর্মবিরতি ঘোষণা 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে
তাড়াইলে সরকারি কর্মচারীদের দাবী আদায়ে  কর্মবিরতি ঘোষণা 
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ কর্মবিরতি পালন করেছেন।
জানা গেছে, সারা দেশের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ।
তারই ধারাবাহিকতায় ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব, উপ-সহকারি প্রকৌশলী  (প্রকল্প) সাদিক হোসাইন, অফিস সহকারি মো.কাশেম শেখ, কার্য সহকারি শহীদুল ইসলাম, অফিস সহায়ক বকুল মিয়া। ১২ সেপ্টেম্বর সোমবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন।

উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব বলেন, আমরা ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছি।আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত  কর্মবিরতি পালন করবো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com