বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

ফের কমলগঞ্জে সড়কের গাছ চুরি 

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে
ফের কমলগঞ্জে সড়কের গাছ চুরি 
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা সড়কের পাশে লাগানো গাছ চুরি কোন ভাবেই থামছে না। রাতের আঁধারে গাছ গুলো নয়মিত কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে এই সড়কে কেটে ফেলা ৭টি গাছের ডালপালা পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানায়, রাতের আঁধারে উপজেলার আদমপুর থেকে কুমরা ঘাট এলাকার মধ্যে সড়কের পাশে বড় আকারের সাতটি আকাশ মনি ও মেহগনি গাছ কেটে নিয়ে যায়। সম্প্রতি সময়ে এই সড়কে রাতের আঁধারে  প্রায় ৩০ টি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্ট কর্মকর্তারা গাছ চুরির বিষয়ে কোন পদক্ষেপ না নেওয়ার কারণে ঘনঘন গাছ চুরি হচ্ছে বলে তারা জানান। 
এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছ চোরদের উপদ্রবে সড়ক সংলগ্ন গাছগুলোকে টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহে এই সড়ক থেকে প্রায় ৩০ টি গাছ চুরি হয়েছে। এ বিষয় নিয়ে আমি উপজেলা আইনশৃঙ্খলা সভায় কয়েকবার আলোচনা করেছি।
উপজেলার প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, সড়কের পাশের গাছ চুরির বিষয়টি অত্যান্ত দুঃখ জনক। এর আগেও এই সড়ক থেকে গাছ চুরি হয়েছে। তিনি আরও বলেন, বিগত আইনশৃঙ্খলা সভায় এমপি মহোদয়ের উপস্থিতি এ বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। একই সাথে আমার উর্ধতন কর্মকর্তাকে জানিয়েছি। যারা এ কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com