কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শাকিলা পারভিনের সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূইয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, ওসি (তদন্ত) আক্তারুজ্জামান খাঁন, শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক বৃন্দ, জারুইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন, সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলীসহ সাতটি ইউনিয়নের চেয়ারম্যান গণ, সাংবাদিক , সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় বক্তারা উপজেলায় বাল্য বিবাহ, ইভটিজিং, জুয়া, মাদক বন্ধের উপরে জোর দেন।