বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

ব্রহ্মপুত্রে নৌকা বাইচ, নৌকা ডুবে নিখোঁজ ৩

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে
ব্রহ্মপুত্রে নৌকা বাইচ, নৌকা ডুবে নিখোঁজ ৩
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ দেখতে এসে নৌকা ডুবে শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাহেবের চর সংলগ্ন ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ চলাকালে এ ঘটনা ঘটে৷
নিখোঁজ তিনজন হলেন, উপজেলার তারাপাশা গ্রামের কিতাব আলীর পুত্র শামীম (৩৫), গফরগাঁও উপজেলার চর শাখচূঁড়া গ্রামের ছমেদ আলীর পুত্র সিফাত (১৫) ও একই গ্রামের মনির উদ্দিনের ছেলে ইয়াসিন (৫)। নিখোঁজের সংবাদ পেয়ে স্বজনরা নদের তীরে কান্নায় ভেঙে পড়েন।
এ ঘটনায় হোসেনপুর ও কিশোরগঞ্জের  দমকল বাহিনীর দুটি ইউনিট রাতভোর অভিযান চালিয়েও তাদের উদ্ধার করতে পারেন নি। এ প্রতিবেদন লিখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত আছে।
স্থানীয় সুত্রে জানা যায়, সিদলা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ‘শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ’ দেখতে নদের দুই পাড়ে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ জড়ো হন। অনেক দর্শক ডিঙি নৌকা, খেয়া পারাপারের নৌকায় করে নৌকাবাইচ উপভোগ করছিলেন। নৌকা বাইচের শেষ দিকে প্রবল ঢেউয়ে হঠাৎই দর্শনার্থীদের একটি ডিঙি নৌকা ডুবে যায়। আশেপাশের লোকজন ও নিজেদের প্রচেষ্টায় বাকিরা উদ্ধার হলেও শিশু সহ তিনজনকে খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন দুঃখ প্রকাশ করে জানান, নৌকা বাইচের সময় যথেষ্ট নিরাপত্তা ছিল। বেশী দর্শনার্থী থাকায় নৌকাটি ডুবে যায় বলে তিনি নিশ্চিত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com