বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

হোসেনপুরে নৌকাডুবিতে তিনজনের মৃত্যুতে এমপি লিপি,র শোক 

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ বার পড়া হয়েছে
হোসেনপুরে নৌকাডুবিতে তিনজনের মৃত্যুতে এমপি লিপি,র শোক 
কিশোরগঞ্জের হোসেনপুরে সাহেবেরচর এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকাডুবিতে শিশুসহ তিনজনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
বুধবার (২১ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করেন। এছাড়া তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোকবার্তায় ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি বলেন, গত ১৯-০৯-২২ ইং তারিখে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রাম সংলগ্ন ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ প্রতিযোগিতা চলমান অবস্থায় মর্মান্তিক দূর্ঘটনায় দর্শনার্থী নৌকা ডুবে নিখোঁজ ৩ জনের মরদেহ অদ্য ২১-০৯-২২ ইং তারিখে উদ্ধার হয়েছে।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিহত ৩ জন হলেন পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলাধীন পাগলা থানার চরশাঁকচূড়া গ্রামের জনাব আব্দুস ছামাদের ছেলে মোঃসিফাত(১৬), একই পরিবারের মোঃমনির হোসেনের ছেলে ইয়াসিন(৭) এবং হোসেনপুর উপজেলার তারাপাশা গ্রামের জনাব কিতাব আলীর ছেলে শামীম মিয়া(৩২)। এদের মধ্যে সিফাত ও ইয়াসিন সম্পর্কে চাচা ভাতিজা।
তাদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ্ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com