কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌরসদর, হাসপাতাল মোড় ও পাকুন্দিয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত। সেখানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ চিকিৎসক ঔষধ নমুনা সংরক্ষণ ও বিক্রয় রেজিষ্ট্রেশন বিহীন ঔষধ, লাইসেন্স নবায়ন ছাড়া, ফামেসী ফার্মাসিষ্ট ছাড়া ঔষধ ক্রয় এবং বিক্রয়ের অপরাধে ঔষধ এর আইন বিধি মোতাবেক ৫ ফার্মেসীকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য জানালেন কিশোরগঞ্জ ঔষধ প্রশাসনের পরিদর্শক তাহমিদ জামিল। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ফার্মেসী গুলো হলো- মেসার্স সততা ফার্মেসীকে ১২ হাজার টাকা, মোস্তাফি ড্রাগ হাউজকে ১০ হাজার টাকা, ইথুন ফার্মেসীকে ৫ হাজার টাকা, মাইশা মেডিসন কর্ণারকে ১০ হাজার টাকা এবং মেডিসিন পয়েন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই সময় কিশোরগঞ্জ ঔষধ প্রশাসনের তাহমিদ জামিলসহ পাকুন্দিয়া থানার পুলিশ উপস্থিত ছিলেন।