সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

পাকুন্দিয়ায় একই রাতে তিন কৃষকের ৭টি গরুচুরি

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় একই রাতে তিন কৃষকের ৭টি গরুচুরি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌরসদরের বরাটিয়া এলাকা থেকে এক রাতেই ৩ কৃষকের ৭টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা থেকে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোর ৫ টার মধ্যে পৌরসভার বরাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরেই ওই গ্রামের মোঃ জসীম উদ্দীন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টা থেকে বৃহস্পতিবার ভোর ৫ টার মধ্যে বাদী বরাটিয়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে জসীম উদ্দীনের ২ টি গরু, তার ছোট ভাই হারুনের ৩ টি গরু, প্রতিবেশী মৃত ফজর আলীর ছেলে কদ্দুসের ২ টি গরু চুরি হয়ে যায়। চুরি হওয়া গরু গুলির আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও জানা যায়, বুধবার দিবাগত রাত ২ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হন জসিম উদ্দিন। তখনও তিনি গরু গুলো গোয়াল ঘরে দেখতে পান। কিন্তু বৃহস্পতিবার ভোর ৫টার সময় গোয়াল ঘরে গিয়ে দেখেন গোয়াল ঘরের তালা ভেঙে কে বা কারা গরু চুরি করে নিয়ে গেছে। এ সময় ডাকচিৎকারে তার ছোট ভাই হারুন ও প্রতিবেশী কুদ্দুছ ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে তাদের গরু গুলোও চুরি হয়ে গেছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সারোয়ার জাহান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। চুরি হওয়া গরু গুলো উদ্ধারের পাশাপাশি চোরদের গ্রেপ্তারের অভিযান চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com