শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

কিশোরগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও কিশোরগঞ্জ জেলা সামাজিক সম্প্রীতি কমিটির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সমাবেশে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জ জেলায়ও আন্ত:ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখা, অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেয়া, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করা, মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ সকল উপাসনালয়ের নিরাপত্তা বিধান, সকল ধর্মীয় উৎসব যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উদযাপন এবং সর্বোপরি বিভিন্ন ধর্মের শান্তি ও সৌহার্দের বানীসমূহ ব্যাপক প্রচারের বিষয়ে বক্তাগণ আলোচনা করেন।

সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার), সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এম এ আফজল, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আসাদউল্লাহ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও পূজা উদযাপন পরিষদের সভাপতি
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, পাগলা মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান।

এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইমাম ও পুরোহিতগণ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com