বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

মুজিববর্ষের ফ্রি সংযোগের বিষয়ে অন্ধকারে পিডিবির তত্ত্বাবধায়ক

সালাহ উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে
মুজিববর্ষের ফ্রি সংযোগের বিষয়ে অন্ধকারে পিডিবির তত্ত্বাবধায়ক
মুজিববর্ষ উপলক্ষে সরকার চা বাগানের অসহায় জনগোষ্ঠীর মাঝে  ফ্রি সংযোগসহ মিটার প্রদান করেছেন। কিন্তু সরকারের এ উদ্যোগের বিষয়ে কিছু জানেন না  মৌলভীবাজার জেলা পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এসএম ইকবাল।
তবে মুজিব বর্ষ উপলক্ষে সরকার অসহায় চা জনগোষ্ঠীর মাঝে ফ্রি সংযোগসহ মিটার প্রদানের বিষয়টি স্বীকার করে পিডিবির সিলেট বিভাগীয় প্রকৌশলী মোঃ আব্দুল কাদির বলেন, মুজিব বর্ষ উপলক্ষে সিলেট বিভাগে ৭০ জন অসহায় চা শ্রমিকের মাঝে ফ্রি সংযোগসহ মিটার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জুড়ীতে মুজিব শতবর্ষ উপলক্ষে কতজন চা শ্রমিককে ফ্রি সংযোগসহ  মিটার  দেওয়া হয়েছে  জানতে চাইলে  মৌলভীবাজার জেলা পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এসএম ইকবাল মুজিব বর্ষকে তিরস্কার করে মুঠোফোনে বলেন, সরকারের পক্ষ থেকে অসহায় মানুষকে চাল, ডাল দেওয়া হয় শুনেছি। মিটার দেওয়ার এ আজগবি খবর কোথা থেকে নিয়ে আসলেন বলে ফোন কেটে দেন। পরে আবার ফোন দিলে রিসিভ করে প্রতিবেদকের সাথে তিনি সৌজন্যমূলক কথাবার্তা বলেন।

অসহায় চা শ্রমিককে ফ্রি মিটার দেওয়ার বিষয়টি নিশ্চিত করে পিডিবির জুড়ী উপ- সহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীম বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলায়  ১৮ টি  চা শ্রমিক পরিবারকে ফ্রি মিটার প্রদান করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com