হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার কন্যা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও প্রতিবন্ধী, এতিমদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় কমলগঞ্জ পৌর মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর বখতিয়ার খাঁন, মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সদস্য প্রদীপ শীল, কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য আবুল কালাম, মোস্তাফিজুর রহমান, জহিরুল আলম নানু, ময়নুল খান, সাংবাদিক সাজিদুর রহমান সাজু প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল পাল, কমলগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস.এম এবাদুল হক,আলীনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে, কেক কাটা, দোয়া মাহফিল ও ১০০ প্রতিবন্ধী ও এতিমদের মধ্যে খাদ্য সহায়তাসহ নগদ অর্থ ও বিভিন্ন প্রজাতির গাছের ছাড়া বিতরণের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়।