শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

কিশোরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা ডা: সুকেশ চন্দ্র রায়

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা ডা: সুকেশ চন্দ্র রায়

কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ডা: সুকেশ চন্দ্র রায় (৮২) আর নেই। বীর মুক্তিযোদ্ধা খেতাব ছাড়াও ব্যক্তিগত জীবনে তিনি চিকিৎসক ছিলেন। 

আজ বিকেলে ৩ ঘটিকায় অসুস্থ্য অবস্থায় তিনি প্রয়াত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

রোববার (০২ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ পৌর শহরের শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দিরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গোলাম মোস্তফার উপস্থিতিতে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদান করা হয়। এসময় জেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় সম্মান প্রদানের পর কিশোরগঞ্জ জেলা প্রশাসন, কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরাম, কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠন বীর মুক্তিযোদ্ধা ডা: সুকেশ চন্দ্র রায়ের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

কিশোরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা ডা: সুকেশ চন্দ্র রায়

মৃত্যু কালে তিঁনি এক স্ত্রী ও চার ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী আত্নীয়-স্বজন রেখে যান। 

তাঁর মৃত্যুতে ওয়াননিউজি টুয়েন্টিফোর বিডি ডট কম পরিবার গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com