মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

পাকুন্দিয়ায় ইউনিয়ন মেম্বারের লাশ উদ্ধার

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ইউনিয়ন মেম্বারের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আবুল কাশেম বজলু (৫৫) নামের এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২ অক্টোবর) সকালে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মিরদী গ্রামের উজারবন্দ এলাকার একটি পানির ড্রেইন থেকে তাঁর লাশ উদ্ধার করে পাকুন্দিয়া থানা পুলিশ। নিহত আবুল কাশেম বজলু বুরুদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন এবং মিরদী গ্রামের মৃত আব্বাস আলী পুত্র।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ইউপি সদস্য আবুল কাশেম বজলু গত শনিবার (১ অক্টোবর) সন্ধ্যার পর বাড়ির থেকে বের হন। কিন্তু রাত গভীর হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজতে থাকেন। পরে আজ রবিবার সকালে বাড়ির পাশে উজারবন্দ এলাকার একটি পানির ড্রেইনে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com