রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৪৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে মাদক আইনে দায়ের করা মামলায় মো. আবুল কালাম (২৫) নামে এক যুবককে (অনুপস্থিতিতে) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (০৩ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মো. আবুল কালাম  ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আহমদাবাদ গ্রামের ডাক্তার মন মিয়ার ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অভিযানে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে দুই কেজি গাঁজা, ৩০ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল ফোনসহ আটক হন আবুল কালাম। পরে এ ঘটনায় আবুল কালামের নামে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়। তিনি দীর্ঘদিন কারাবাসের পর জামিনে গিয়ে আত্মগোপন করেন। পরে পুলিশ আসামি আবুল কালামের নামে কিশোরগঞ্জ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার দুপুরে এ রায় দেন আদালত।  

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com