শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১১৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প পণ্য ও বাণিজ্য মেলা উদ্বোধন

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কিশোরগঞ্জের সহযোগিতায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের আউটডোরে মাসব্যাপী শিল্প পণ্য ও বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি একেএম মুজিবুর রহমান বেলাল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন।

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হাফেজ আলহাজ্ব খালেকুজ্জামান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, চেম্বারের সহ-সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী অপু প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও শহরের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, মেলায় বিভিন্ন শিল্পপণ্যের মোট ১১০টি স্টল দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com