বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের

কুলিয়ারচরে জাতীয় কন্যা শিশু দিবস-২০২২ পালিত

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৫২ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে জাতীয় কন্যা শিশু দিবস-২০২২ পালিত
“সময়ের অঙ্গীকার কন্যা শিশুর অধিকার” এ প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা ও মুজিববর্ষের প্রত্যয় বাল্যবিবাহ আর নয় এ স্লোগানের মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় কন্যা শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা এর সভাপতিত্বে, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল স্বাগতিক বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আদনান আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈম, ওয়ান স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার এম এ বাকী বিল্লাহ।
.
উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বদরুল আলমসহ মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষণার্থী ও কর্মচারীবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com