মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে পুজা মন্ডপ পরিদর্শনে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে
তাড়াইলে পুজা মন্ডপ পরিদর্শনে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন, জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু।
জানা যায়, আজ মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল ৪টা ৩০ থেকে ৫ টা ৩০ মিনিট পর্যন্ত তাড়াইল সদর বাজার কালি মন্দির ও পোদ্দারট্রি পুজা মন্ডপ পরিদর্শনকালে তিনি মন্দিরে আগত ভক্তদের সাথে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, আমাদের এই লাল-সবুজের বাংলাদেশে সকলে যার যার ধর্ম নির্ভয়ে পালন করবেন। এইদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, কিন্তু কিছু কিছু লোক পুজা আসলে পুজা মন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে থাকে। আমরা সকলে মিলে এই অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, এমপি মুজিবুল হক চুন্নুর রাজনৈতিক সমন্বয়কারী এবং বাংলাদেশ আ’লীগ যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিরুল ইসলাম খান বাবলু, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সহসভাপতি ইসমাঈল হোসেন সিরাজী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম খান, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, উপজেলার পুলিশিং কমিটির সভাপতি একেএস জামাম সম্রাট, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি রবীন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মিশুক ভৌমিক, জাতীয় যুব সংহতি তাড়াইল উপজেলা শাখার সভাপতি আশরাফুল আলম রুবেল, জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু শিকদারসহ উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com