বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের

চট্টগ্রামে বাসচাপায় নিহত ১, আহত ৭

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে বাসচাপায় নিহত ১, আহত ৭

চট্টগ্রামের শাহ আমানত সেতুর গোল চত্বর এলাকায় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি মিনিবাস, দুটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেলে ধাক্কা দিয়েছে। এতে একজন নিহত ও সাত জন আহত হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব

আহতরা হলেন— আতিয়া রহমান (১২), রাব্বি আহমেদ (২২), রবিউল আলম (২২), মো. হেলাল উদ্দিন (৩২), দীপঙ্কর দে (৩৭), আবদুল মান্নান (৪৫) ও বিপ্লব দাস (৫০)।

বুধবার বিকেল ৫টার দিকে বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, শাহ আমানত সেতুর বাকলিয়া প্রান্তে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সিএনজি অটোরিকশা, একটি মিনিবাস ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আটজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, শাহ আমানত এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত সাত জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬, ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com