বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের

মৌলভীবাজারে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ শিশু নিহত, আহত ৫

সালাহ উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ শিশু নিহত, আহত ৫
মৌলভীবাজার জেলার  জুড়ী উপজেলার জুড়ী- ফুলতলা সড়কের সমাই বাজারের উত্তর ভরডহর এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এসময় এ ঘটনায় আরও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় এ ঘটনাটি ঘটেছে। নিহত শিশুর নাম ইসরাত জাহান তায়বা (৬)। নিহত ইসরাত উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের বাসিন্দা পোস্টমাস্টার দুদু মিয়ার মেয়ে। আহতরা হলেন-দুধু মিয়া, দুধু মিয়ার স্ত্রী সামিয়া বেগম, সিএনজি চালক হোসেন আহমদ (২২), মটরসাইকেল চালক ইদ্রিস আলী (৩৮), আল আমিন (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুদু মিয়া স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার আজিমগঞ্জ এলাকায় অবস্থিত শ্বশুরবাড়িতে বেড়িয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে উত্তর বড়ডহর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এ সময় অটোরিকশাটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ইশরাত ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় দুদু, তাঁর স্ত্রী, এক ছেলে, ড্রাইবার ও মোটরসাইকেলের আরোহী আহত হন। আশপাশের লোকজন ছুটে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী রাতে মুঠোফোনে বলেন, অটোরিকশা উল্টে শিশু ইসরাতের মৃত্যু ঘটেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com