রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০
হোসেনপুরে নব গঠিত উপজেলা ছাত্রলীগের কমিটিকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নেতাকর্মীরা পথচারীর একটি মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় ছাত্রলীগের উভয় পক্ষের কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০অক্টোবর) সকাল ১১টায় হোসেনপুর-নান্দাইল সড়কের কোর্ট বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও অন্যান্য সূত্রে জানাযায়, নব গঠিত উপজেলা ছাত্রলীগ কমিটির উদ্যোগে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অপর দিকে পাল্টা পাল্টি উপজেলা ছাত্রলীগের কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা নব গঠিত কমিটি বাতিল ছেয়ে বিক্ষোভ মিছিল করেন। এক পর্যায়ে দু’গ্রুপের নেতাকর্মী ও সমর্থকরা বিভক্ত হয়ে ইট-পাটকেল ,লাঠি-সোটা, লোহার রডসহ দেশীয়ও অস্ত্রসস্ত্র নিয়ে ধাওয়া পান্টা ধাওয়ার মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চার দিকে এক ভয় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় কোর্ট বিল্ডিংয়ের সামনে ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ প্রসঙ্গে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে এখনও আটক বা গ্রেপ্তার করা হয়নি । 
উল্লেখ্য, গত ৫ অক্টোরর মোস্তাফিজুর রহমান মোখলেছকে সভাপতি ও ইয়াছিন আরাফাত শুভকে সাধারন সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট হোসেনপুর উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। এরপর থেকেই ছাত্রলীগের একাংশ পদবঞ্চিত নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com