বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের

পাকুন্দিয়ায় শিশুদের টিকাদান কর্মসূচীর উদ্বোধন

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৩৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় শিশুদের টিকাদান কর্মসূচীর উদ্বোধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে উপজেলার নারান্দী ইউনিয়নের ৬৬নং নারান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরে-এ-আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরী ও নারান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরে-এ-আলম খান জানান, উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে সর্বমোট ৪১০৩৬জন শিশুকে পর্যায়ক্রমে টিকাদান করা হবে। এই টিকাদান কর্মসূচী ১১ অক্টোবর শুরু হয়ে ২৪ অক্টোবর সমাপ্ত হবে। টিকাদান কর্মসূচী সফল করতে প্রত্যেক এলাকার শিক্ষক, অভিভাবক, মসজিদের ইমাম ও জনপ্রতিনিধিসহ সমাজের সচেতন মানুষজনের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com