বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের

পৌরসভার গাছ চুরির অভিযোগে কাউন্সিলর গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৬০ বার পড়া হয়েছে
পৌরসভার গাছ চুরির অভিযোগে কাউন্সিলর গ্রেপ্তার

ঠাকুরগাঁও পৌরসভার গাছ চুরির অভিযোগে ১ নং ওয়ার্ড কাউন্সিলর জমিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গাছটির মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার সন্ধ্যায় জমিরুলকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ দিন সকালে ঠাকুরগাঁও পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) নাজমুল হুদা বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এই মামলায় গ্রেপ্তার করা হলো কাউন্সিলর জমিরুলকে।

এর আগে ৯ অক্টোবর ঈদে মিলাদুন্নবীর দিনে প্রকাশ্যে দিবালোকে একটি বড় মেহগনী গাছ চুরি করে কেটে ফেলে দুর্বৃত্তরা। বিষয়টি পৌরসভা কর্তৃপক্ষ জানার পর পৌর কর্মচারী নজরুল ইসলামকে ঘটনাস্থলে পাঠায়। ওইদিনই পৌরসভায় জরুরি সভা করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তে চুরির গাছটি কাউন্সিলর জমিরুল কেটেছেন বলে তথ্য-প্রমাণ পাওয়ার পর বুধবার সদর থানায় মামলাটি দায়ের করা হয়।

এ বিষয়ে পৌর মেয়ের আঞ্জুমানারা বন্যা জানান, কর্তন হওয়া গাছটি পৌরসভার জায়গায় ছিলো। দায়বদ্ধতা থেকে তদন্ত কমিটি গঠন করে মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখানে দোষী যেই হোক তার বিচার হবে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, গাছ চুরির ঘটনা নিয়ে গত সোমবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করা হয়েছে। তদন্তে প্রাথমিকভাবে জমিরুলকে দোষী পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com