রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুজব ছড়ানোয় আইনি ব্যবস্থা নিচ্ছেন শাকিব খান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে
গুজব ছড়ানোয় আইনি ব্যবস্থা নিচ্ছেন শাকিব খান

বেশ অনেকদিন ধরেই বিয়ে ইস্যুতে আলোচনায় ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। হঠাৎ করেই বিয়ে এবং সন্তানের খবর নিয়ে সামনে আসেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর শাকিব-বুবলী দুজনেই তাদের বিয়ে এবং সন্তানের খবর প্রকাশ্যে আনেন এবং সত্যতা স্বীকার করেন। এ নিয়ে আলোচনা-সমালোচনা যেন প্রতিদিনের নিত্য রুটিন হয়ে গিয়েছে অনেকের!

সেই ইস্যু শেষ না হতেই মাঝখানে গুজব উঠে শবনম বুবলীকে ডিভোর্স দিয়ে আরেক অভিনেত্রী পূজা চেরীকে বিয়ে করেন শাকিব। ইতিমধ্যে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। এরমধ্যে বুবলী জানিয়েছেন, তাদের সম্পর্ক ঠিক রয়েছে, বিচ্ছেদের খবরটি গুজব। শুধু তাই নয়, পূজা চেরিও এক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন, চিত্রতারকা শাকিব খানের সঙ্গে তার শুধুই প্রফেশনাল সম্পর্ক, এরবাইরে তাদের মধ্যে কিছুই নেই।

অবশেষে পুরো বিষয় নিয়ে মুখ খুললেন শাকিব খান। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেইজে শাকিব খান জানান, কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ ভিউ এর আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে একধরণের বিভ্রান্ত সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে।

তিনি লিখেন, অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এতো বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট।

এখন আবার পূজা চেরীর নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে? এসব যারা করছে সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবী, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ?

যারা এসব গুজব ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন জানিয়ে তিনি আরও লিখেন, এসব ভূয়া বিষয়গুলোর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরণের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।

https://www.facebook.com/iamShakibKhanbd/posts/662759621884083

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com