বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

হোসেনপুরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে লুটপাটের অভিযোগ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে
হোসেনপুরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে লুটপাটের অভিযোগ
কিশোরগঞ্জের হোসেনপুরে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ১১ অক্টোবর দুপুরে উপজেলার উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলার শিকার আজিজুল হক বাদী হয়ে হোসেনপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে উত্তর কুড়িমারা গ্রামের আরফান মিয়া,হেলাল মিয়া, জালাল মিয়া,গোলাপ মিয়া, মোস্তফা মিয়া রামদা,লাঠি, লোহার রড,শাবল সহ দেশীয় অস্ত্রাদী নিয়ে একই গ্রামের আজিজুল হক (৫০) হকের পরিবারের উপর হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। বাধা দিতে গেণে আজিজুল হক ও তার স্ত্রী সেলিনা আক্তার (৪৫) কে কুপিয়ে আহত  করে ২৫ হাজার একটি স্বর্নের চেইন ও সুকেসের ড্রয়ার ভেঙে ৩৫ হাজার টাকা নিয়ে যায়। পরে আহত স্বামী-স্ত্রীকে  হোসেনপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। অবস্থা গুরুতর হওয়ার আজিজুলের স্ত্রী সেলিনাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ আলম জানান, এ ঘটনায়  হোসেনপুর থানায় অভিযোগ  দায়ের করা হয়েছে।  অভিযোগ এর পরিপেক্ষীতে আসামীদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com