শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

শনিবার ময়মনসিংহে সমাবেশ করবে বিএনপি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২০৭ বার পড়া হয়েছে
শনিবার ময়মনসিংহে সমাবেশ করবে বিএনপি

চট্টগ্রামের পর এবার ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শনিবার দুপুর দেড়টায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলটির স্থায়ী কমিটি সদস্য, জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ও ময়মনসিংহ বিভাগ বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সমাবেশের সভাপতিত্ব করবেন ময়মনসিংহ মহানগর বিএনপি’র আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার বিকেলে জানান, ময়মনসিংহ সমাবেশ মঞ্চের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ স্থানীয় নেতৃবৃন্দ পরিদর্শনে যাচ্ছেন।

তিনি আরও বলেন, একই তারিখে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ হওয়ায় স্থগিত করা হয়েছে খুলনা বিভাগ বিএনপি মিডিয়া সেল আয়োজিত মতবিনিময় সভা। পরবর্তীতে এ মতবিনিময় সভা করা হবে।

এর আগে ১২ অক্টোবর চট্টগ্রামে সমাবেশে করে বিএনপি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে পাঁচ নেতাকর্মী নিহত ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি।

আগামী ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ করবে বিএনপি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com