বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

উখিয়ায় দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে
উখিয়ায় দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ায় বালুখালী শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা হলেন, সাব মাঝি মৌলভী মো. ইউনুস (৪০) ও আনোয়ার।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে বালুখালী ১৩নং ক্যাম্পে এ ঘটনা ঘটেছেন। নিহত দুই রোহিঙ্গা নেতা ১৩নং ক্যাম্পের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন, ১৩নং ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ।

তিনি বলেন, নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পে এসব ঘটনা ঘটছে। রোহিঙ্গা সন্ত্রাসীরা মাদক পাচার, অস্ত্র পাচারে বাধা হওয়ায় রোহিঙ্গা মাঝিদের টার্গেট করে তাদের হত্যা করছে। এ ঘটনায় পুলিশ কাজ করছে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। আরেকজন হাসপাতালে মারা গেছে। রোহিঙ্গা ক্যাম্পে আরও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com