শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

কুলিয়ারচরে প্রয়াত কমিউনিস্ট নেতাদের স্মরণে শোক ও স্মরণ সভা

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১১৮ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে প্রয়াত কমিউনিস্ট নেতাদের স্মরণে শোক ও স্মরণ সভা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রয়াত কমিউনিস্ট নেতাদের স্মরণে শোক ও স্মরণ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুলিয়ারচর উপজেলা শাখা।
শনিবার (১৫ আগস্ট) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত কুলিয়ারচর উপজেলা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে  ৫২নং ডুমরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা সিপিবির সভাপতি আব্দুর রহমান রুমী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি নরসিংদী জেলা কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন শান্তি, সিপিবি কিশোরগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক সেলিম, গনফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুর রহমান মজনু, বাংলাদেশ কৃষক সমিতির কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারাণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু, সালুয়া ইউপি সদস্য সাগড় আহম্মদ হারিছ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আবিরাজ মাস্টার, অবসারপ্রাপ্ত শিক্ষক বাবু সুজিত কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ ফজলুল হক, সালুয়া ইউপি সদস্যা হেনা রানী দাস প্রমুখ।
উক্ত স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন কমরেড সামসুদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডাক্তার হাবীল। এছাড়া অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ বীরমুক্তিযোদ্ধা কবি আবুল হাসিম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com