বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

পাকুন্দিয়ায় জেলা পরিষদ নির্বাচনে সদস্য হলেন চেয়ারম্যান ভিপি শফিক

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১২২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় জেলা পরিষদ নির্বাচনে সদস্য হলেন চেয়ারম্যান ভিপি শফিক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত এ নির্বাচনে সদস্য পদে নারান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাকুন্দিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. শফিকুল ইসলাম শফিক তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এক ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ঘুড়ি প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল প্রতীকে উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ পেয়েছেন ৪৮ ভোট। বেসরকারী ভাবে মো. শফিকুল ইসলামকে জেলা পরিষদের সদস্য পদে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনের প্রিজাইডিং অফিসার নূর-এ-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার ১৩২জন। সকাল ৯টায় উপজেলা পরিষদের হল রুমে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে সকল ভোটার তাদের ভোট প্রদান করেন। ২টার সময় ভোট গ্রহণ শেষ হয়। এতে মো. শফিকুল ইসলাম ঘুড়ি প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট ও টিউবওয়েল প্রতীকে বাবুল আহমেদ পেয়েছেন ৪৮ ভোট। এছাড়াও বজলুল করিম বাবুল বক প্রতীকে ২৮ ভোট, আল মোকাররম অটোরিকসা প্রতীকে ৩ ভোট, জিএম হাবিবুল্লাহ হাতী প্রতীকে ৩ ভোট এবং মনোয়ার হোসেন তালা প্রতীকে পেয়েছেন ১ ভোট।

নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-আলম বলেন, ইভিএমের মাধ্যমে সিসি ক্যামেরার আওতায় নির্বাচনটি অবাধ ও সুষ্ট ভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টায় ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com