শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

তাড়াইলে ইউসেট এর কমিটি গঠন, শরীফ সভাপতি-জয় সাধারণ সম্পাদক

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে
তাড়াইলে ইউসেট এর কমিটি গঠন, শরীফ সভাপতি-জয় সাধারণ সম্পাদক
ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব কিশোরগঞ্জের তাড়াইল (ইউসেট) এর ২০২২-২৩ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আবু মোহাম্মদ শরীফ এবং সাধারণ সম্পাদক হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জয় কুমার পাল।
বুধবার (১৯অক্টোবর) বিকেলে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোঘণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক তাজীম আহম্মেদ ওয়ালীন (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়), দপ্তর সম্পাদক  বায়েজিদ মিয়া (শেকৃবি), প্রচার সম্পাদক মশিউর রহমান (আই.ইউ.বি), অর্থ সম্পাদক হিমেল হাসান (ঢাবি)।
সভাপতি আবু মোহাম্মদ শরীফ জানান, ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব তাড়াইল (ইউসেট) ২০১০ সালে প্রতিষ্ঠত হওয়ার পর থেকে বিভিন্ন রকম শিক্ষার উন্নয়নের কর্মসূচি পালন করছে। এরই প্রেক্ষিতে প্রতিবছর কৃতিশিক্ষাথী সংবর্ধনা দিয়ে আসছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে তাড়াইলে একটি পাবলিক লাইব্রেরি স্থাপন করা, একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করা, স্কুল ও কলেজের শিক্ষাথীদের উচ্চ শিক্ষার বিষয়ে সচেতন ও তথ্য দেওয়া, এর জন্য তাদের সাথে সরাসরি যোগাযোগ করা, উপজেলার বিভিন্ন উচ্চ  বিদ্যালয় ও কলেজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা।
তিনি আরও বলেন, গেলো ৮ অক্টোবর উপজেলার জাওয়ার উচ্চ বিদ্যালয়ে এক সাধারণ সভায় সকলের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি গঠন করা হয়। উপজেলায় স্থায়ী বসবাসকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বর্তমানে ৬২ সদস্যের পরিবার ইউসেট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com