সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

মৌলভীবাজারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও বাইসাইকেল বিতরণ

সালাহ উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও বাইসাইকেল বিতরণ
মৌলভীবাজারে বাইসাইকেল পাওয়া শিক্ষার্থীদের সাথে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় মৌলভীবাজারের কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও বাইসাইকেল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে শিক্ষাসহ সকল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, গ্রাম পুলিশ সদস্য মো. রহমান মিয়া, উপকারভোগী নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী সঞ্জয় ও জেসিকা।

অনুষ্ঠানে ২০ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়। এছাড়া প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ২১০ জন শিক্ষার্থীকে ৯ লাখ ৩৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে উপজেলার ১১৭ জন চৌকিদার-দফাদারের (গ্রাম পুলিশ) মাঝে নতুন সাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com