শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

নিকলীতে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ কর্মশালা

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে
নিকলীতে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ কর্মশালা

কিশোরগঞ্জে নিকলী উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দে ২৪/৭ সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ সার্ভিস ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক লাইন ডাইরেক্টর (এম সি এইচ) ডাঃ মাহমুদুর রহমান, বিশেষ অতিথি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এস.এম. খাইরুল ইসলাম আমিন, উপ-পরিচালক (এমসিএইচ) ডিজিএফপি ডা. মো: জাহাঙ্গীর আলম প্রধান, সহকারী পরিচালক ক্লিনিকেল কন্ট্রাসেপশন ডা: হোসনা বেগম, এস ও সিসি ডাঃ হালিমা খাতুন, নিকলী উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা মেডিকেল অফিসার, ডাঃ সোহাগ মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আফতাব উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আসিফ ইমতিয়াজ মনির, মৎস্য কর্মকর্তা ইসমাঈল হোসেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শাকিলা পারভিন। কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেগুলোতে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করা হয়।

কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলার ৭ টি ইউনিয়নের সকল স্বাস্থ্যকর্মী,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, এনজিও কর্মীবৃন্দসহ আরও অনেকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com