’আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ পালিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখা ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে শনিবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) এর নেতৃত্বে জেলা স্কাউট ও জেলা পুলিশের সুসজ্জিত ব্যান্ড পার্টির অংশ গ্রহণে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআরটিএ’র সহকারী পরিচালক মোঃ বখতিয়ার উদ্দিন । সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মাহবুবুর রহমান।
জেলা প্রশাসক কার্যালয়ের লাইব্রেরিয়ান সারোয়ার আহমেদ খানের সঞ্চালনা বক্তব্য রাখেন- নিরাপদ সড়ক চাই (নিসচা)’র জেলা কমিটির উপদেষ্টা বাদল রহমান, সভাপতি ফিরোজ উদ্দীন ভূঁইয়া, জেলা মালিক সমিতির আহব্বায়ক হেলাল উদ্দিন মানিক, জেলা কৃষক লীগের স্বাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ক্যাবের সভাপতি আলম সারোয়ার টিটু, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বিআরটিএ কিশোরগঞ্জের সহকারী পরিচালক বকতিয়ার আহমেদের পরিচালনায় সড়কের গতিসীমা, দুর্ঘটনার কারন ও প্রতিকার সহ নানান তথ্য প্রামান্যচিত্রের মাধ্যমে পদর্শন করা হয়। এসময় জেলা নিরাপদ সড়ক চাই এর সকল সদস্যগণ বিআরটিএ সড়ক ও জনপদের সকল কর্মকর্তা কর্মচারী মোটরযান চালক শ্রমিক উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নিসচা জেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা হ্রাস ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্যাম্পেইন ও শহরে বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করা হয়। এবং নিসচার উদ্দ্যোগে প্রয়াত জাহানারা কাঞ্চন সহ সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্টিত হয়।