রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন
কিশোরগঞ্জের  হোসেনপুরে “রক্তকমল তরুণ দল ” এর উদ্যোগে নিরাপদ সড়ক চাই এর দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। 
শনিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপথ সড়ক দিবস উপলক্ষে হোসেনপুর উপজেলা হাসপাতাল মোড়ে ৬ দফা দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” যাত্রী -পথচারী ভাই ভাই, সড়ক দূর্ঘটনা মুক্ত বাংলাদেশ চাই। এমন স্লোগান ধারণ করে নিঃস্বার্থ সেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন “রক্তকমল তরুণ দল” জনস্বার্থে এ কর্মসূচির আয়োজন করে।
৬ দফা দাবীগুলি-
  • চলার পথ, চাই নিরাপদ;
  • বেপরোয়া গাড়ীর গতি কমাতে হবে;
  • পথচারীর পথ, করতে হবে নিরাপদ;
  • অবৈধ চালক হুশিয়ার স্বাবধান;
  • অদক্ষ চালক হুশিয়ার স্বাবধান;
  • নেশাখোর চালক হুশিয়ার স্বাবধান।

.

এসময় উপস্থিত বক্তব্য রাখেন, সাংবাদিক মোঃ জাকির হোসেন, নিরাপদ সড়ক চাই(নিসচা) এর হোসেনপুর উপজেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হোসেনপুর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, সাংবাদিক মাহফুজ রাজা, সাংবাদিক জাকারিয়া আলম, সাংবাদিক শরিফ ভূইয়া, সাংবাদিক মোঃ সাগর মিয়া, সাংবাদিক আব্দুল কাদির আরও বক্তব্য রাখেন, রক্ত কমল তরুণ দলের সদস্যদের মধ্যে, রাজিব আহমেদ, তাসরিফ খান আশিক, সালমান, রিপন প্রমুখ।

.
মানববন্ধনে বক্তারা বলেন, হোসেনপুরে প্রায়ই রোড এক্সিডেন্ট হয়। অকালে ঝরে যায় কত প্রাণ, কত মায়ের বুক খালি হয়। যার বেশিরভাগ অদক্ষ লাইসেন্স বিহীন ড্রাইভার বালুবাহী ড্রাম ট্রাকের কারণে হয়। তাই আমরা এ কর্মসূচি পালন করেছি।
.
এসময় এতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com