শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

নিকলী হাওরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ৯৯৯ এ ফোন, উদ্ধার ১৩

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১২২ বার পড়া হয়েছে
নিকলী হাওরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ৯৯৯ এ ফোন, উদ্ধার ১৩

নিকলী হাওরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ৯৯৯ এ ফোন করলে উপজেলা প্রসাশন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৩ জনকে উদ্ধার করেছে।

.

সোমবার (২৪ অক্টোবর) সন্ধায় ৬টায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল কল আসে মিঠামইন থেকে নিকলী আসার পথে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৈরি আবহাওয়ার কারনে দূর্ঘটনার শিকার হয়েছে। যার ফলে ঘোড়াউত্রা নদীতে ঝড়ের কবলে আটকা পড়ে ১৩ জন।

সংবাদ পাওয়ার সাথে সাথে কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার এর দিক নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শাকিলা পারভিন এবং নিকলী থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফ ও নিকলী থানার ইন্সপেক্টর তদন্ত আক্তারুজ্জামান খানের নেতৃত্বে পুলিশ ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাতব্যাপী শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে তেরজন যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

.
পুলিশ জনতা জনতাই পুলিশ এ কথা টি আবারো সত্য পরিণত হলো। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারাদেশে ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস হচ্ছে,যার ফলে কেও ঘর থেকে বের হতে পারছে না। আর বের হওয়া কারো জন্য নিরাপদ নয়। এমন ভয়াবহ অবস্থা থেকে পুলিশের সহায়তায় প্রাণে বেচে ফিরে নতুন জীবন পেয়েছেন বলে মনে করছেন ঘূর্ণিঝড় কবলে পড়া আক্রান্ত ব্যাক্তিরা।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ ও ইন্সপেক্টর তদন্ত আক্তারুজ্জামান খান জানান, সোমবার সন্ধায় হঠাৎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল আসে মিঠামইন থেকে নিকলী আসার পথে যাত্রীবাহী একটি ইঞ্জিন চালিত নৌকা ঝড়ের কবলে পড়েছে। তাৎক্ষণিক পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে উপজেলা প্রসাশন ও আমরা রাতভর শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে ঝড়ের কবলে আটকা পড়াদের উদ্ধার করতে সক্ষম হই।

.

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছঃ শাকিলা পারভিন জানান, উপজেলা প্রসাশন ও নিকলী থানা পুলিশের চেষ্টায় ১৩ যাত্রীকেই অক্ষত অবস্থায় উদ্ধার করতে এই ঝড়ের মধ্যেও আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিলো। আল্লাহর রহমতে সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরেছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com