কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জিহাদ (৫) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপর দেড়টার দিকে পৌরসদরের কুড়তলা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত জিহাদ ওই গ্রামের খোকন মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিশু জিহাদ ঘর থেকে বের হয়। দীর্ঘক্ষন পর্যন্ত শিশু জিহাদ ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। এই সময় দুপুর দেড়টার দিকে বাড়ির সামনের পুকুরে জিহাদকে পুকুরের পানিতে ভাসতে দেখে এলাকাবাসি তাকে উদ্ধার করে পাকুন্দিয়া হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসার তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার এসআই মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় শিশু জিহাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।