রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় রাতের আঁধারে খেতের আধাপাকা কাঁচা ধান কেটে নিলো দুর্বৃত্তরা

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় রাতের আঁধারে খেতের আধাপাকা কাঁচা ধান কেটে নিলো দুর্বৃত্তরা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আঁধারে এক কৃষকের খেতের আধাপাকা ধান কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিবাগত রাতে পৌর এলাকার শ্রীরামদী গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মো. লুৎফুর রহমান এ ঘটনায় আজ বুধবার বিকেলে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, বাড়ির জমিজমা নিয়ে লুৎফুর রহমানের সঙ্গে একই বাড়ির শফিকুল ইসলামের দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ দরবার হয়েছে। কোন সমাধান দিতে পারেননি মাতব্বররা। এর জেরে মঙ্গলবার রাতে ২০ শতাংশ জমির আধাপাকা ধানগাছসহ ৩০-৪০টি কলাগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।

লুৎফুর রহমানের দাবী, তার ২০ শতাংশ খেতের আধাপাকা সব ধান ও একই খেতের কিনারে থাকা ৩০-৪০টি কলাগাছ কেটে ফেলা হয়েছে। এতে তার প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। শফিক, আশিক ও তার লোকজন মিলে ধান ও কলাগাছ কেটেছেন বলে অভিযোগ করেছেন লুৎফুর রহমান।

পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com