কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মুজিববর্ষ উপলক্ষে জেলা কমান্ডেন্ট প্রদত্ত বিভিন্ন জাতের বনজ ও ফলজ বৃক্ষ রোপন করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. হারুন অর রশিদ।
.
এ সময় উপস্থিত ছিলেন- আনসার ভিডিপি প্রশিক্ষক মো. শামীম আলম। এছাড়াও ইউনিয়ন দলনেতাসহ আনসার ভিডিপি সদস্যগণ উপস্থিত ছিলেন।