বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কিশোরগঞ্জে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই স্লোগানে কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় র‌্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুজিবুর রহমান বেলাল’সহ আইনজীবী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।

র‌্যালি শেষে সকাল ১১ টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। পরে বিকেলে পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com