সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

এক ইঞ্চি জমিও থাকবে না অনাবাদি হাজারো কৃষকের বজ্রমুষ্টি শপথ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৭৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে খাদ্য সঙ্কট মোকাবেলায় এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার অঙ্গীকার করেছেন কিশোরগঞ্জের করিমগঞ্জের কৃষকরা।

বুধবার বিকেলে উপজেলা সদরের হেলিপ্যাড মাঠে আয়োজিত সমাবেশে কয়েক হাজার কৃষক বজ্রমুষ্টি উচিয়ে এ শপথ নেন। তাঁদের শপথবাক্য পাঠ করান কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

সমাবেশে যোগ দিয়ে কিরাটন ইউনিয়নের দক্ষিণ বিলাপাড়া গ্রামের কৃষক ওসমান গণি বলেন, আমরাও জানি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা দুনিয়াতে খাদ্যশস্যের জোগানে সমস্যা হচ্ছে। টাকা দিয়েও এখন আর সহজে খাবার পাওয়া যাচ্ছে না। তাই আমাদের খাদ্যশস্য আমাদেরই ফলাতে হবে। কীভাবে কী করতে হবে, তা জানতেই মিটিংয়ে এসেছি।

একই ইউনিয়নের মাইজপাড়া গ্রামের কৃষক শামুছুল হুদা বললেন, করোনার সময় সবাই যখন ভয়ে ঘরে ছিল, আমরা কিন্তু তখন ভয়কে জয় করে মাঠে ছিলাম। ওই সময় বোরো ও আমনে বাম্পার ফলন হয়েছে। কাজেই দেশের প্রয়োজনে সামনের যেকোনো সঙ্কট মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।
তবে তাদের একটাই কথা, কৃষি ও কৃষককে অগ্রাধিকার দিতে হবে। উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত করাসহ পূঁজি, সার,বীজ, কীটনাশক ও সেচের মতো বিষয়গুলো যেন সহজে কৃষকরা পায়-এ ব্যবস্থা করতে হবে। কৃষিকাজ করতে গিয়ে যদি কৃষক ক্ষতিগ্রস্ত হয়, তারা সর্বস্বান্ত হয়ে পড়ে, তাহলে কিন্তু কৃষক উৎসাহ হারাবে।

এক ইঞ্চি জমিও থাকবে না অনাবাদি হাজারো কৃষকের বজ্রমুষ্টি শপথ

দুপুর থেকে শুরু হওয়া এ কৃষক সমাবেশ চলে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, কৃষকদের প্রতি একটাই অনুরোধ, উৎপাদন বাড়াতে হবে। একটু জায়গাও অনাবাদি রাখা যাবে না। সব সম্ভাবনাকে কাজে লাগিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে আমাদের। আর সরকারের পক্ষে সম্ভব সব ধরণের সহযোগিতা দেওয়া হবে কৃষকদের। কারণ তাঁরাই খাদ্যশস্য উৎপাদন করে আমাদের বাঁচিয়ে রাখেন।

উপজেলা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় এ কৃষক সমাবেশের আয়োজন করে করিমগঞ্জ উপজেলা প্রাশাসন। এতে সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু।

কৃষক সমাবেশে তিনজন কৃষককে ভতুর্কিমূল্যে তিনটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দেওয়া হয়। তাছাড়া কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০জন কৃষককে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

কৃষক সমাবেশে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন, করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান আওলাদ, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুজ্জামান, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সাত্তার, করিমগঞ্জ পৌরসভার মেয়র মো. মুসলেহউদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদউল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, মুক্তিযোদ্ধা মো. ইকবাল, বারঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান কাঞ্চন, জাফরাবাদ ইউপি চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com