বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

আল্লাহ আমায় আরও একটা জীবন দিলেন: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে
আল্লাহ আমায় আরও একটা জীবন দিলেন: ইমরান খান

ভাগ্য জোরে বেঁচে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। আর সে জন্য ভাগ্য নয়, আল্লাহকে ধন্যবাদ জানালেন তিনি। ডান পায়ে তিন থেকে চারটি গুলি লেগে বর্তমানে লাহোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইমরান খান।

লাহোরের একটি হাসপাতাল থেকে এক বিবৃতিতে ইমরান খান বলেন, আল্লাহ আমাকে আরও একটা জীবন দিলেন। আল্লাহর ইচ্ছায় আমি আবার লড়াই করব।

গত শুক্রবার থেকে পাকিস্তান জুড়ে লং মার্চ শুরু করেছেন ইমরান। সে দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার দাবিতে এই যাত্রা করছেন তিনি। তার অংশ হিসেবে পাকিস্তানের ওয়াজিরাবাদে লংমার্চের অর্ন্তভুক্ত একটি সমাবেশে গুলিবিদ্ধ হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পিটিআই নেতা।

পিটিআই প্রধান ইমরান ইসমাইল হামলার সময় যিনি ইমরান খানের পাশে ছিলেন বলেন, আক্রমণকারী সরাসরি কন্টেইনারের সামনে এসে একটি একে-৪৭ দিয়ে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। তিনি জানান, ইমরান খানের পায়ে তিন থেকে চারটি গুলি করা হয়েছে। ফয়সাল জাভেদসহ আরও পিটিআই নেতা আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী নিশ্চিত করেছেন, ইমরান খান আশঙ্কামুক্ত, তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো অজ্ঞাত এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পাকিস্তানি দৈনিক দ্য ডন জানিয়েছে, ইমরানকে লক্ষ্য করে গুলি ছোড়ার অল্প সময়ের মধ্যেই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি, তবে সংবাদমাধ্যমে বন্দুক উঁচিয়ে ধরা অবস্থায় তার একটি অস্পষ্ট ছবি প্রকাশিত হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com