মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা  

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে
তাড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা  

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন, তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন এর  সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা ইন্সপেক্টর মাসুদুর রহমান তালুকদার।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোনিতা দাস, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, তাড়াইল থানা উপপরিদর্শক আসাদুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জের এসআই তপু খান, এএসআই সাইদুর রহমান, সিপাই মোস্তাফিজুর রহমান, নাঈম ইসলাম প্রমুখ। কর্মশালায় অংশগ্রহণ করেন, ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com